সীমান্তে বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করল ভারতীয় চোরাচালানকারীরা

প্রকাশিত: ১:৪৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৭

সীমান্তে বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করল ভারতীয় চোরাচালানকারীরা

Manual1 Ad Code

চুয়াডাঙ্গার জীবননগরে ধোপাখালি সীমান্তে বিজিবি সোর্স কবির হোসেনকে কুপিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্ত চোরাচালানকারীরা।

Manual8 Ad Code

রোববার (১২ নভেম্বর) বিকেলে ধোপাখালি সীমান্তের ৭১ নং মেইন পিলারের পাশের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত কবির হোসেন (৩৫) চুয়াডাঙ্গার জীববনগর উপজেলার মনোহরপুর ইউনিয়ানের রাজাপুর গ্রামের দক্ষিণ পাড়ার মান্দার মন্ডলের ছেলে ও স্থানীর বিজিবি ক্যাম্পের সোর্স।

Manual3 Ad Code

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুপুরে ভারতের নদীয়া জেলার কৃঞ্চগঞ্জ থানার মাটিয়ারী বড়ইপাড়ার দুই নাগরিক চোরাকারবারী আব্দুল মান্নান ও আলি হোসেন কবির হোসেনকে মোবাইলে ফোন করে ধোপাখালি সীমান্তের ৭১ নং মেইন পিলারের পাশের মাঠে আসতে বলে।

Manual1 Ad Code

এ সময় ৩ জন মিলে আলাপচারিতার করার এক পর্যায়ে আব্দুল মান্নান ও আলি হোসেন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তাকে। পরে সীমান্ত পার হয়ে দুই ভারতীয় নাগরিক ভারতে পালিয়ে যায়।

স্থানীয় মাঠের কৃষকরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাশেদুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।

Manual7 Ad Code

জীবননগর থানার ওসি এনামুল কবির বলেন, বিষয়টি আমরা জানার পর নিহতের বাড়িতে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code