সীমান্তে বাংলাদেশী মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৬

সীমান্তে বাংলাদেশী মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক

Manual8 Ad Code

downloadসুরমা মেইল ডেস্ক :: বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশী মূদ্রা দুই টাকার নোট ৪১হাজার ৬০০টাকা ভারতে পাচারকালে ইউছুপ আলী নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আটক ইউছুপ ভারতের পশ্চিমবাংলার ২৪ পরগনা জেলার কলিকাতা আমাটেক গ্রামের নেসার আলীর ছেলে।

Manual5 Ad Code

যশোর ২৬ বিজিবি ব্যাটলিয়নের বেনাপোল কোমস্পানী কোমান্ডার নজরুর ইসলাম জানান,বৃহস্পতিবার সকালে বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারতে প্রবেশকালে সন্দেহজনক ভাবে আটক করা হয় ইউছুপকে। পরে তার ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় ২টাকার নোট ৪১৬০০বাংলাদেশী টাকা ও একটি পাসপোর্ট। গত ৭দিন ব্যাবধানে একই কায়দায় ২৬০০জাটার বাংলাদেশী মুদ্রাসহ নাসিম নামে এব ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি। অবৈধ মুদ্রা আইনে আটক দেখিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

জব্দ করা হয়েছে পাসপোর্টটি। সে পাচারকারী বলে জানায় বিজিবি।

Manual7 Ad Code

বিজিবি ও স্থানীয়রা জানান, ভারতের বিভিন্ন প্রদেশে মাদক সেবনে ও জাল ডলার তৈরীতে ব্যাবহারের জন্য বাড়ছে বাংলাদেশী মুদ্রা ২টাকার নোট ভারতে পাচার। পাচারকারীদের কাছ থেকে এমনি তথ্য মিলেছে বলে জানান তারা।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code