সীমান্তে ভারতীয় ২ নাগরিক আটক

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৬

সীমান্তে ভারতীয় ২ নাগরিক আটক

Manual2 Ad Code

download-2কামাল খান, যশোর সংবাদদাতা :: বেনাপোল সীমান্তে চোরাচালানির অভিযোগে দুই ভারতীয়  নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিকেলে যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

Manual3 Ad Code

এরপর রাত সোয়া ৮টায় বিজিবি-২৬ ব্যাটালিয়নের সদস্যরা আটকদের  বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেন।

আটককৃতরা হলেন- কলকাতার ইকবালপুর থানার মোমিনপুর রোডের আহম্মেদ হোসেনের ছেলে শফিক হোসেন (৩০) ও আনোয়ার হোসেন (৩৫)।

এ ব্যাপারে বিজিবি জানায়, শুক্রবার ভোরে বেনাপোলের আমড়াখালী চেকপোস্ট থেকে এসএ পরিবহনের একটি কার্ভাডভ্যান তল্লাশি করে দেড় কোটি টাকা মূল্যের সুন্দরী কাঠসহ বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য জব্দ করা হয়। খোঁজ-খবর নিয়ে জানতে পারা যায়, ওই পণ্যের মালিক দুই ভারতীয় নাগরিক। পরে উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকা থেকে আটক করা হয়।

Manual4 Ad Code

বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রিপন  জানান, রোববার দুপুরে তাদের থানা হাজত থেকে যশোর আদালতে পাঠানো হবে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code