সীমান্তে ৩৪ অনুপ্রবেশকারী বাংলাদেশি আটক

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৮

সীমান্তে ৩৪ অনুপ্রবেশকারী বাংলাদেশি আটক

Manual8 Ad Code

যশোরের বেনাপোল সীমান্তের ক্রাইম ফ্রী জোন এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৩৪ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোন পাচারকারীকর আটক করতে পারেনি বিজিবি।

বুধবার (১৮ এপ্রিল)  সকালে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা বেনাপোল সীমান্তের দৌলতপুর ও পুটখালী এলাকা থেকে তাদের আটক করে।

Manual2 Ad Code

আটকৃতদের মধ্যে ১৮ জন পুরুষ ১৫ জন নারী ও এক শিশু রয়েছে। এদের বাড়ি বরিশাল, খুলনা, নড়াইলসহ বিভিন্ন জেলায়।

বিজিবি জানায়, গোপন সংবাদের মাধ্যমে বিজিবি খবর পায় সীমান্ত পার হয়ে বেশ কিছু নারী পুরুষ ভারত সীমান্ত পার হয়ে এপারে অবস্থান করছে। পরে বিজিবি সদ্যসরা অভিযান চালিয়ে ৩৪ জনকে আটক করে। এ আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা।

Manual1 Ad Code

২১ বিজিবি কমান্ডিং অফিসার লেঃ কর্নেল তারিকুল হাকিম জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে  বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Manual1 Ad Code

উল্লেখ্য, গত (০৯ মার্চ)   দুই দেশের সম্মতিতে বাংলাদেশের যশোর সীমান্তের পুটখালী ও দৌলতপুর বিওপি এর দায়িত্বপূর্ণ সীমান্ত এবং বিপরীত দিকে ভারতের কাল্যানী ও গুনারমাঠ বিওপি এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার (বর্ডার পিলার নম্বর ১৭/১৪৩-আর হতে ১৭/১৮১-আর পর্যন্ত) মোট ৮.৩ কিলোমিটার সীমান্ত পরীক্ষামূলকভাবে ‘ক্রাইম ফ্রি জোন’ ঘোষণা করা হয়। এসময় বাংলাদেশ বিজিবির মহাপরিচালক ও ভারতীয় বিএসএফের মহাপরিচালক উপস্থিত ছিলেন।  বিজিবি বিএসএফের কড়া নজরদারীর মধ্যেও  পাচারকারীরা এ সীমান্তে  কার্যক্রম অব্যহত রেখেছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code