সুন্দরবনে ১১ জিম্মি জেলে উদ্ধার, বনদস্যু নিহত

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৭

সুন্দরবনে ১১ জিম্মি জেলে উদ্ধার, বনদস্যু নিহত

Manual6 Ad Code

সুন্দরবনে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক বনদস্যু নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ১১ জন জিম্মি জেলে, দুটি নৌকা, ২টি অস্ত্র ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সুন্দরবনের আড়পাঙ্গাসিয়া নদীর (বাটলু) ভায়রার খাল এলাকায় এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

নিহত দস্যুর নাম পলাশ ওরফে গামা মণ্ডল (৩৫)। তিনি দস্যু মুন্না বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড। তার বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার শরাপপুর গ্রামে।

Manual8 Ad Code

এ ব্যাপারে কয়রা থানার ওসি এনামুল হক বলেন, দস্যু মুন্না বাহিনীর সদস্যরা মুক্তিপণের দাবিতে ১১ জেলেকে জিম্মি করে। এ খবর পেয়ে মঙ্গলবার রাতে  সুন্দরবনের আড়পাঙ্গাসিয়া নদীর (বাটলু) ভায়রার খাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দস্যুরা পুলিশকে লক্ষ্য করে  গুলি  ছুড়লে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থলে মুন্না বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড পলাশ ওরফে গামাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code