সোনালকে বিয়ে করেছেন শাকিব খান!

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৩

সোনালকে বিয়ে করেছেন শাকিব খান!

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক :
ঢালিউডের কিং শাকিব খানকে নিয়ে শোবিজ পাড়ায় নতুন গুঞ্জন উঠেছে। বলিউড অভিনেত্রী সোনাল চৌহানকে বিয়ে করেছেন তিনি। নতুন সিনেমা ‘দরদ’কে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে শাকিব-সোনালের প্রেম আর বিয়ের গুঞ্জন।

 

হঠাৎ এমন গুঞ্জন নেটপাড়ায় ছড়িয়ে পড়ার কারণ জানতে গিয়ে জানা যায়, কিছুদিন আগেই অভিনেত্রী জিনাত শানু স্বাগতা শাকিবকে নিয়ে করেছিলেন একটি বিস্ফোরক মন্তব্য।

Manual8 Ad Code

 

গণমাধ্যমে স্বাগতা বলেছিলেন, বউ না হলে ঢালিউড কিং শাকিব খানের নায়িকা হওয়া যায় না। অভিনেত্রী স্বাগতার এমন মন্তব্যের ভিত্তিতে নেটিজেনদের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে শাকিব-সোনালের বিয়ের খবর।

Manual3 Ad Code

 

কারণ শাকিবের হাত ধরে ঢালিউডে পা রেখেছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস আর শবনম বুবলী। যারা দুজনেই অভিনয় জীবন থেকে ব্যক্তিজীবনে হয়েছেন শাকিবের স্ত্রী। সম্প্রতি এ নায়কের হাত ধরেই ঢালিউডে পা রাখছেন বলিউডের সোনাল। তাহলে কী সোনালকেও বিয়ে করেছেন শাকিব? এমন প্রশ্ন উঁকি দিচ্ছে নেটিজেন আর ভক্তদের মনে।

 

Manual1 Ad Code

এদিকে প্যান ইন্ডিয়ার নতুন সিনেমা ‘দরদ’র ভারত অংশের শুটিং শেষ করেছেন শাকিব-সোনাল। ভারতের বেনারসে ২৫ দিনের শুটিং শেষ করে এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন শাকিব।

 

Manual8 Ad Code

অন্যদিকে কিছুদিনের মধ্যেই ঢাকায় আসবেন বলিউডের জনপ্রিয় নায়িকা সোনাল চৌহান। আগামী ১০ ডিসেম্বর থেকে নতুন এ সিনেমার বাংলাদেশ অংশের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে তাদের।

 

(সুরমামেইল/এএইচএম)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code