স্ত্রীর পরকীয়ার বলি বাবা-মেয়ে : আটক ২

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৭

স্ত্রীর পরকীয়ার বলি বাবা-মেয়ে : আটক ২

Manual3 Ad Code

রাজধানীর বাড্ডায় বাবা ও মেয়েকে হত্যার পেছনে পরকীয়া প্রেম রয়েছে বলে জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত সন্দেভাজন প্রতিবেশী শাহিন ও তার স্ত্রীকে খুলনা থেকে গ্রেপ্তারের পর পুলিশ এমন তথ্য দিয়েছে।

শুক্রবার ভোর সাড়ে ৪টায় খুলনা নগরীর লবণচোরা থানার মোহাম্মদনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

Manual8 Ad Code

ঢাকা মহানগর পুলিশের বাড্ডা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার আশরাফুল কবির গণমাধ্যমকে জানান, জিজ্ঞাসাবাদে নিহত জামিল শেখের স্ত্রী আর্জিনার দেওয়া তথ্যের ভিত্তিতে মোবাইল ফোন ট্র্যাক করে খুলনার বটিয়াঘাটা থানা এলাকা থেকে শাহীন ও তার স্ত্রী মাসুমা বেগমকে গ্রেপ্তার করা হয়।

গত বুধবার গভীর রাতে বাড্ডা হোসেন মার্কেটের পেছনে ময়নারটেক এলাকার একটি বাসায় বাবা প্রাইভেটকারচালক জামিল শেখ ও তার স্কুল পড়ুয়া মেয়ে নুসরাতকে নৃশংসভাবে হত্যা করা হয়।

ছবি : সংগৃহীত

এ ঘটনার জন্য জামিল শেখের সঙ্গে সাবলেট ভাড়া থাকা শাহীন জড়িত বলে সন্দেহ করে আসছে পুলিশ। পুলিশের সন্দেহ, স্ত্রীর পরকীয়া কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে। এ জন্য জামিল শেখের স্ত্রী আরজিনা বেগমকে আটক করেছে পুলিশ।

Manual4 Ad Code

পুলিশ কর্মকর্তা আশরাফুল কবির বলেন, ‘জিজ্ঞাসাবাদে আর্জিনা জানায়, আগে তারা যে বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকত, সেখানে তৃতীয় তলায় থাকত শাহীনরা। তখনই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। চার মাস আগে বাসা বদলের সময় আর্জিনাই কৌশল করে শাহীনদের সাবলেট নিয়ে আসে।’

Manual1 Ad Code

তিনি বলেন, ‘শাহীনের সঙ্গে আর্জিনার প্রেমের বিষয়টি মাসুমা শুরুতে জানত না। কিন্তু ঘটনাচক্রে সেও জড়িয়ে যায়।’

আর্জিনার সঙ্গে শাহীনের প্রেমের বিষয়টি বাড়ির মালিক দুলাল পাঠানও তাদের বলেছেন বলে পুলিশের আরেক কর্মকর্তা জানান।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code