স্ত্রীর পর করোনায় মারা গেলেন সাবেক এমপি আফাজ আহমেদ

প্রকাশিত: ৪:১২ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০২১

স্ত্রীর পর করোনায় মারা গেলেন সাবেক এমপি আফাজ আহমেদ

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুষ্টিয়া-১ আসনের (দৌলতপুর) সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদ (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

 

শনিবার (১৭ জুলাই) রাত ১টা ৪০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

বিষয়টি নিশ্চিত করেন আফাজ উদ্দিন আহমেদের ছেলে ও দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুনের বরাত দিয়ে তার পিএস রাজু আহমেদ।

 

এর আগে গত ৮ জুলাই সকাল সোয়া ৬টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় আফাজ উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম আলো (৭২) করোনা আক্রান্ত হয়ে মারা যান।

 

Manual8 Ad Code

পরিবার সূত্রে জানা গেছে, করোনা আক্রান্ত হলে ২২ জুন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয় মনোয়ারা বেগম আলোকে। অবস্থার অবনতি হওয়ায় পরদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। সেখানে সাবেক এমপি আফাজ উদ্দিন আহমেদও একই সাথে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী মনোয়ারা বেগম আলো করোনার কাছে হার মেনে মৃত্যুপথযাত্রী হন।

Manual2 Ad Code

 

সাবেক এই সংসদ সদস্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সর্বস্তরের জনগণ। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

Manual4 Ad Code

 

আফাজ উদ্দিন আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ এবং কুষ্টিয়া-১ এর সাবেক সংসদ সদস্য ছিলেন। ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে কুষ্টিয়া-১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে ক্ষমতাসীন মহাজোটের হয়ে নৌকা প্রতীকে সাংসদ আফাজ উদ্দিন আহমেদ পরাজিত হন।

Manual7 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code