সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, মে ২০, ২০১৮
গভীর এ রাত হল তুমিহীন
অপেক্ষার প্রহর গুণে হলাম ঘুমহীন।
আশার কুহকে বসে ছিলাম
চোখের পাঁপড়ি ভিজিয়ে দিলাম
হতে চেয়েছিলাম শ্বাসহীন।
উষ্ঞ হাতের ছোঁয়া পেয়ে
বুকের উত্তপ্ততা ছড়াবে হৃদয়ে
নিরাশার বাসা হল স্পর্শহীন।
স্বপ্নালোকে অবিরাম ছিল বিচরণ
অনি:শেষ আকাশ হতে বৃষ্টি ঝরল যখন
শেষরাতে ব্যথার পাহাড় জানান দিল সঙ্গিহীন।
Design and developed by ওয়েব হোম বিডি