স্মৃতি আয়নায় দেখা

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, মে ৫, ২০১৮

স্মৃতি আয়নায় দেখা

Manual2 Ad Code

শৈশব কাটে সকলের মুক্ত স্বাধীন
ডানা মেলে নীল আকাশে আনন্দ অন্তহীন।

নাই দায়িত্ব, কর্তব্যবোধ শুধু বয়ে চলা
নদী সমতুল লক্ষ্য সাগরে মেলা
দুই তীরে জোগায় উর্বরতা তাড়ায় পুষ্টিহীন।

Manual6 Ad Code

শৈশবে লজ্জা থাকে একটু বেশি পরিমাণে
যৌবনে ভারসাম্য বজায় রাখতে সে জানে
বার্ধক্যে মিতব্যয়ী দুরদর্শী ধারণা সমীচিন।

Manual8 Ad Code

শেষ বেলা স্মৃতি আয়নায় দেখা
কৈশোর কাল মধুরতম নয় অদেখা
যৌবন কাল যন্ত্রণাদায়ক রোগি পথ্যহীন।

Manual7 Ad Code

লেখক: মিজানুর রহমান মিজান প্রতিষ্টাতা ও পরিচালক চাঁন মিয়া স্মৃতি পাঠাগার, ডাক-রাজাগঞ্জ বাজার ৩১৩০, বিশ্বনাথ, সিলেট।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code