হবিগঞ্জে কৃমিনাশক খেয়ে শিশু কন্যার মৃত্যু, ২ ভাই মৃত্যশয্যায়

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৯

হবিগঞ্জে কৃমিনাশক খেয়ে শিশু কন্যার মৃত্যু, ২ ভাই মৃত্যশয্যায়

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের সদর উপজেলায় মায়ের হাতে কৃমিনাশক খেয়ে সাথী আক্তার (৮) নামের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। নিহত শিশুর দুই ভাইকে আশঙ্কাজনক (মৃত্যুশয্যায়) অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

নিহত সাথী হবিগঞ্জ সদর উপজেলার উচাইল-চারিনাও গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে।

 

Manual7 Ad Code

নিহতের মা ফাহিমা আক্তার জানান, শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে তিনি শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ান। এর কিছুক্ষণ পর শিশুরা পেটে ব্যথা অনুভব করে কান্নাকাটি ও বমি শুরু করে। রাতে তাদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্মরত চিকিৎসক সাথী আক্তারকে মৃত ঘোষণা করেন এবং আশঙ্কাজনক অবস্থায় সাথীর দুই ভাই তোফাজ্জুল হোসেন (১০) ও রবিউল ইসলামকে (৪) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. হায়দার আলী জানান, শিশুটি বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে।

 

তবে, ময়নাতদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা যাবে না বলেও জানান তিনি।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code