হেলেনার বাসা থেকে যা উদ্ধার করলো র‌্যাব

প্রকাশিত: ১:৫৬ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০২১

হেলেনার বাসা থেকে যা উদ্ধার করলো র‌্যাব

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক : হেলেনা জাহাঙ্গীরের রাজধানীর গুলশানের বাসায় অভিযান চালিয়ে মাদকসহ হরিণের চামড়া ও ক্যাসিনো খেলার সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। এরপর তাকে রাত সাড়ে ১১টার দিকে আটক করা হয়। সোয়া ১২টার দিকে র‌্যাব সদর দফতরে নেয়া হয়।

Manual7 Ad Code

 

অভিযান শেষে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে রাত ৮টার দিকে গুলশান-২ এলাকায় ৩৬ নম্বর সড়কে হেলেনা জাহাঙ্গীরের ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে অভিযান শুরু করে র‌্যাব। এরপর বাসা থেকে তাকে আটক করা হয়। তার বাসায় মাদকসহ বিভিন্ন অবৈধ সরঞ্জাম পাওয়া গেছে। হেলেনার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হবে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।

 

অভিযানে থাকা র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, হেলেনা জাহাঙ্গীরের বাসায় বিপুল পরিমাণ মাদক, হরিণের চামড়া ও ক্যাসিনো খেলার সরঞ্জাম পাওয়া গেছে।

 

র‍্যাব জানায়, বিদেশি মদ, হরিণের চামড়া, ক্যাসিনো খেলার সরঞ্জাম, বিদেশি মুদ্রা, ওয়াকিটকি সেট, ড্রোন ক্যামেরা, ক্যাঙ্গারু চামড়া ও বেশকিছু চাকু উদ্ধার করা হয়েছে।

 

Manual5 Ad Code

রাত সাড়ে ৮টার দিকে হেলেনা জাহাঙ্গীরের বাসায় ঢোকেন র‌্যাব সদস্যরা। এরপর রাত পৌনে ১০টার দিকে র‌্যাবের তিন নারী সদস্য ওই বাসায় ঢোকেন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক ভবনটির এক দারোয়ান জানান, অভিযানের সময় ভবনটির মূল ফটক বন্ধ করে দেয় র‌্যাব। কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। বাইরে থেকে ভবনের নিচতলায় র‌্যাবের সাদা পোশাকের সদস্যরা অবস্থান নেন।

Manual3 Ad Code

 

র‌্যাব জানায়, হেলেনা জাহাঙ্গীরের বিতর্কিত কর্মকাণ্ডের পাশাপাশি তার অনেক আর্থিক দুর্নীতির খোঁজ পাওয়া গেছে। সেসব তথ্য যাচাই-বাছাই করে এ অভিযান চালানো হয়েছে।

Manual1 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code