সিলেট ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৩
সুরমামেইল ডেস্ক :
যশোরে যথাযথ মর্যাদায় বাঙালি জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস যশোর জেলা ও খুলনা বিভাগীয় বিএমএসএস’র উদ্যেগে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (১৫ আগষ্ট) সকাল সাড়ে দশটায় যশোর শহরের বকুলতলা মোড়ে বঙ্গবন্ধুর মুড়্যালে র্যালি সহকারে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএসে’র) জেলা, উপজেলা ও খুলনা বিভাগীয় (আংশিক) নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এদিন বঙ্গবন্ধুর মুড়্যালে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার পর বেলা ১২টায় বিএমএসএসে’র জেলা কমিটি ও খুলনা বিভাগীয় নেতৃবৃন্দ শহরের মুড়লীর মোড়ে নিজস্ব কার্যালয়ে উপস্থিত হোন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিএমএসএসে’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, ৭৫ পরবর্তী ১৫ আগস্ট সম্পর্কে জাতিকে জানতে দেওয়া হয়নি। সেই ১৫ আগষ্টের ঘটনা আবার ও ঘটানোর চেষ্টা করা হয়েছে, সেদিন বঙ্গবন্ধুর দু’কন্যা প্রবাসে থাকার কারণে ভাগ্যক্রমে বেঁচে যান।
তিনি আরও বলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কোন দলের হয়ে না, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি স্বাধীনতায় বিশ্বাস করে, স্বাধীনভাবে বাঁচতে চায়।
এ শোক ও আলোচনা সভায় আরও অংশগ্রহণ করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব রহিমা খানম সুমি, খুলনা বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি খন্দকার আশিকুর রহমান টনি, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আকাশ, যশোর জেলা কমিটির সহ-সভাপতি মো. আমের আলী শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওয়াজেদ আলী, এস কে আমেরুল ইসলাম, মো. ইকরাম হোসেন ও মো. আলতাফ হোসেন।
আলোচনা শেষে দোয়ার অনুষ্ঠান ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আঃ ওয়াদুদ মিয়া।
(সুরমামেইল/এমএইচ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি