সিলেট ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৮
নারায়ণগঞ্জে ৫০ হাজার পিস ইয়াবাসহ সদর মডেল থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহরাওয়ার্দী রুবেলকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (০৭ মার্চ) রাতে পৃথক অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়। এর মধ্যে সদর মডেল থানার ভেতরে তার ব্যাগ থেকে পাঁচ হাজার ও বাসা থেকে আরও ৪৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান ও বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মণ্ডল জানান, সোহরাওয়ার্দী রুবেল নারায়ণগঞ্জ সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই)। এর আগে তিনি বন্দর থানায় কর্মরত ছিলেন। বন্দরের রূপালী আবাসিক এলাকাতে তিনি একটি ফ্ল্যাট বাসায় থাকেন। গোপন খবরের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় অভিযান চালিয়ে তার বাসা থেকে ৪৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এর আগে তার বিরুদ্ধে এক নারীকে আটকে রেখে প্রায় ৫ লাখ টাকা মুক্তিপণ আদায় করার অভিযোগ ছিল।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি