সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: বেনাপোল পৌরসভার দিঘিরপাড় গ্রাম থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রেখা বেগম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বুধবার ভোর ৬টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি মাদক-অস্ত্রসহ একাধিক মামলার চিহ্নিত আসামি আসাদুলের স্ত্রী।
বিজিবি জানান, বেনাপোলে দিঘিরপাড় গ্রামে মাদক ব্যবসায়ী আসাদুলের বাড়িতে মাদক বেচা-কেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যরা ওই বাড়ির একটি ঘর থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এর আগেও গত বছর ওই বাড়ি থেকে বিজিবি সদস্যরা একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। স্বামী-স্ত্রী দুই জনই মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানায় বিজিবি। বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সুবেদার ওয়াফি জানান, মাদক ব্যবসার অভিযোগে রেখাকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।
Design and developed by ওয়েব হোম বিডি