সিলেট ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, মে ২৫, ২০১৮
পাসপোর্ট করার জন্য রাজধানীর আগারগাঁওয়ের পাসপোর্ট অফিসে এসে দালালসহ ধরা পড়েছেন এক রোহিঙ্গা নারী। বৃহস্পতিবার (২৪ মে) দুপুরে শাহানা আক্তার নামে ওই নারী এবং তার স্বামী পরিচয় দেয়া দালাল আবদুল্লাহকে আটক করা হয়।
আগারগাঁওয়ে ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক আবদুল্লাহ আল মামুন জানান, আটক রোহিঙ্গা পাসপোর্ট পেতে বুথে ফরম জমা দেন। এসময় নিজেকে গাজীপুরের টঙ্গী থানার আলাউদ্দিন রোডের বাসিন্দা বলে পরিচয় দেন। এতে সহযোগিতা করেন দালাল আবদুল্লাহ।
তবে ওই নারীর কথাবার্তায় সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে নিজেকে মিয়ানমারের বাসিন্দা বলে স্বীকার করেন শাহানা আক্তার নাম বলা ওই নারী।
পরিচালক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, টেকনাফের দক্ষিণ লম্বরী ৩ নম্বর ওয়ার্ডে বসবাস করেন ওই নারী। দালালদের মাধ্যমে তিনি টঙ্গীতে আসেন। দালালসহ দুজনকেই র্যাব হেফাজতে দেয়া হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি