তরী যাবো বেয়ে

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, আগস্ট ১, ২০১৮

তরী যাবো বেয়ে

Manual1 Ad Code

ডাকি মাওলা ভক্তি বিনয়ে
রহম চাই আখেরাত ও দুনিয়ায়ে।

তোমার হুকুম সঠিক মতে
এক বিন্দু পারি না করতে
ভব সিন্ধুর রুপ সুরতে
র’লাম মজে বেভুলেতে
স্বপ্ন গাড়ির মন যায় ছুঁয়ে।

Manual6 Ad Code

দিয়েছ নিয়ামত অপরিসীম
তুলনাহীন যা অসীম
পেলাম খেলাম ভর জনম
ঘুরলাম শুধু পুতুল সম
ক্ষণিক সুখের স্বপ্ন দেখে জীবন ক্ষয়ে।

Manual7 Ad Code

জনম জনম মাটির ঘরে হবে বাস
মিছা ধান্ধার আশায় আয়ু নাশ
অনুতাপে মরবো পোড়ে ফেলে দীঘর্শ্বাস
আমোদ প্রমোদ করলাম ভবে হল সবর্নাশ
তুমি রব মেহেরবান হলে তরী যাবো বেয়ে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code