সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৮
যশোরে ট্রেনে কাটা পড়ে জমিস উদ্দিন (২৫) নামে এক যুবকের মাথা বিচ্ছিন্ন হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে আরবপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে যশোর জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত জমিস উদ্দিন ঝিনাইদাহ জেলার হরিনাকুন্ডু উপজেলার হামিরহাটি গ্রামের বদর উদ্দিনের ছেলে।
প্রতাক্ষদর্শী যশোর আরবপুর রেলক্রসিংয়ের গেটম্যান শহিদুল ইসলাম জানান, রাজশাহী থেকে আসা সাগরদাড়ির ট্রেনটি বেলা সাড়ে ১১টার দিকে আরবপুর রেলক্রসিং পার হচ্ছিল। জসিম হাটতে হাটতে ট্রেনের সামনে চলে যায়।
এসময় চলন্ত ট্রেন তাকে ধাক্কা দিয়ে রেলক্রসিংয়ের বেশ দূরে নিয়ে গেলে মাথা বিচ্ছিন্ন হয়।
নিহতের বাবা বদর উদ্দিন বলেন, জসিম আমার সাথে মাঠে কাজ করতো। সকালে আমার কাছ থেকে দুইশ টাকা নিয়ে যশোরের উদ্দেশ্যে বের হয়। রাতে জসিম সে তার মামার কাছে ঢাকায় যাওয়ার কথা বলেছিল। এখন শুনলাম সে ট্রেনে কাটা পড়ে মারা গেছে।
যশোর রেলস্টেশনে কর্মরত জিআপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুজ্জামান বলেন, ট্রেনে কাটা পড়ে নিহত জসিমের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি