ঝিনাইদহে জঙ্গি আস্তানায় অভিযান শেষ, আটক ১

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৮

ঝিনাইদহে জঙ্গি আস্তানায় অভিযান শেষ, আটক ১

Manual8 Ad Code

ঝিনাইদহ সদর উপজেলার কালুহাটি গ্রামের একটি বাড়িতে জঙ্গি আস্তানার পরিচালিত অভিযান শেষ করেছে র‌্যাব।বুধবার (২১ নভেম্বর) ভোর পাঁচটা থেকে এই অভিযান শুরু হয়ে সকাল নয়টায় শেষ হয়।

Manual2 Ad Code

এ অভিযানে আকতারুজ্জামান ওরফে সাগর নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাবের দাবি তিনি জেএমবি সদস্য। সাগর একজন কুরআনে হাফেজ এবং কালুহাটি গ্রামের শরাফত হোসেনের ছেলে।

Manual5 Ad Code

অভিযানকালে এক বস্তা জিহাদি বই, ১টি ডামি বন্দুক উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৬ এর কমান্ডিং অফিসার হাসান ইমন আল রাজিব জানান, দীর্ঘদিন ধরে সাগরের পেছনে কাজ করছিল র‌্যাব।গোপন সংবাদের ভিত্তিতে কালুহাটি গ্রামের শরাফত হোসেন মণ্ডলের বাড়ি ঘিরে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code