খুলনায় ডেঙ্গু আক্রান্ত আরেক নারীর মৃত্যু

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৯

খুলনায় ডেঙ্গু আক্রান্ত আরেক নারীর মৃত্যু

Manual5 Ad Code

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিল্পী আক্তার (৪৫) নামের এক ডেঙ্গু রোগী মারা গেছেন।

Manual8 Ad Code

শনিবার (৩১ আগস্ট) দুপুর পৌনে দুইটায় ওই নারী মারা যান বলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আ‌বা‌সিক ফি‌জি‌সিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, খুলনা জেলার তেরখাদা উপজেলার আঠা‌লিয়া গ্রামের সা‌হেব আলীর স্ত্রী শিল্পী আক্তার।  তিনি বেশ কিছুদিন ধরে ডেঙ্গু রোগে ভুগছিলেন।

Manual1 Ad Code

শুক্রবার (৩০ আগস্ট) বিকালে খুলনা মে‌ডি‌কেল কলেজ হাসপাতালে ভ‌র্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তার মৃত্যু হয়। এ নিয়ে ডেঙ্গু রোগে খুলনায় মোট সাতজনের মৃত্যু হলো।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code