৫ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৯

৫ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

Manual4 Ad Code

গাজীপুরের টঙ্গীতে বিপুল পরিমাণ মাদকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (০৬ সেপ্টেস্বর) রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকার জনৈক শাহাদাত হোসেনের বাড়ি থেকে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

আটকরা হলেন- সাবেক বিডিআর সিপাহি মেহেদী হাসান এবং তার স্ত্রী লক্ষ্মী বেগম।

Manual7 Ad Code

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক শুভ মণ্ডল জানান, গোপন সংবাদে দত্তপাড়া এলাকার শাহাদাত হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে পাঁচ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রী পরিচয়ের দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।

আটকদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, ২০১১ সালে বিডিআর সিপাহি হিসেবে কর্মরত অবস্থায় মেহেদী হাসানকে মাদকসহ আটক করা হয়। পরে তাকে বিডিআর থেকে চাকরিচ্যুত করা হয়। এরপর থেকে সে মাদকের পাইকার হিসেবে পরিচিত। দেশের বিভিন্ন স্থান থেকে মাদকের চালান এনে স্ত্রীর সহযোগিতায় টঙ্গী ও রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকের চালান সরবরাহ করেন মেহেদী।

Manual7 Ad Code

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, আটকদের জিজ্ঞাসাবাদের পর মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code