পায়ুপথে সাড়ে ৪ হাজার ইয়াবা, শাহজালালে আটক ১

প্রকাশিত: ২:৩৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৯

পায়ুপথে সাড়ে ৪ হাজার ইয়াবা, শাহজালালে আটক ১

Manual5 Ad Code

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পায়ুপথে লুকিয়ে রাখা সাড়ে ৪ হাজার ইয়াবাসহ ১ ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।

Manual8 Ad Code

শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পলাশ মাহমুদ (৪৩) নামের ওই ব্যক্তিকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী পায়ুপথ থেকে সাড়ে ৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন বলেন, আটক পলাশ ঢাকার পশ্চিম রামপুরা এলাকার আব্দুল হাকিমের ছেলে।

Manual8 Ad Code

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে পলাশ জানিয়েছে কক্সবাজারের উখিয়ার জনৈক তাহেরের কাছ থেকে এই ইয়াবা সংগ্রহ করেছেন। তিনি নিজেই এই চালানের বিনিয়োগকারী। এক বছর আগে আরও চালান এনেছিলেন। আটক ইয়াবা রামপুরা এবং আশুলিয়া থানা এলাকায় বিক্রি হতো বলেও জানান।

Manual1 Ad Code

পলাশের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code