এবার কনের বাড়িতে বরভাত!

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৯

এবার কনের বাড়িতে বরভাত!

Manual4 Ad Code

প্রচলিত নিয়ম ভেঙে বিয়ে করে আলোচনায় চুয়াডাঙ্গার মেয়ে খাদিজা আক্তার খুশি ও মেহেরপুরের ছেলে তরিকুল ইসলাম। ব্যতিক্রমী আয়োজনে বিয়ের পর এবার কনের বাড়িতে বরভাত আয়োজন করে আবারও রীতিমতো দেশজুড়ে আলোচনায় নতুন এ দম্পতি।

Manual1 Ad Code

সাধারণত বরযাত্রী নিয়ে কনের বাড়িতে যায় বিয়ে করতে। কিন্তু উল্টো চিত্র হয়েছে মেহেরপুরের গাংনী উপজেলায়। সেখানে কনে প্রায় শতাধিক যাত্রী নিয়ে বিয়ে করতে এসেছে বরের বাড়িতে। গত শুক্রবার ব্যতিক্রমী এই বিয়ে নিয়ে রীতিমতো আলোচনায় চুয়াডাঙ্গার মেয়ে খাদিজা আক্তার খুশি ও মেহেরপুর গাংনীর ছেলে তরিকুল ইসলাম।

Manual8 Ad Code

শুধু ব্যতিক্রমী বিয়ে করেই থেমে থাকেনি এই নব দম্প্রতি। রবিবার (২২ সেপ্টেম্বর) আবারও ব্যতিক্রমী আয়োজনে করেছে বরভাত। প্রায় অর্ধশতাধিক লোকজন নিয়ে বর আসেন চুয়াডাঙ্গার হাজরাহাটি গ্রামে কনের বাড়িতে নিমন্ত্রণ খেতে। এমন খবর ছড়িয়ে পড়লে শতশত মানুষের ভীড় জমে কনের বাড়িতে।

Manual3 Ad Code

যুগ যুগ ধরে চলে আসা বিয়ের প্রথা ভেঙে ব্যতিক্রমী আয়োজনে বিয়ে প্রসঙ্গে কথা বলেন বর-কনে দুই জনেই। কনে খাদিজা আক্তার খুশির বলেন, সমাজে নারী-পুরুষ সমঅধিকার বাস্তবায়ন করতেই এই আয়োজন। এমন আয়োজনে পুরুষ শাসিত এ সমাজে নারীর সমঅধিকার কিছুটা হলেও নিশ্চিত হবে বলেও জানান তিনি।

দেশে প্রথমবারের মতো ব্যতিক্রমী বিয়ের পর একইভাবে বরভাত। এমন আয়োজনে দারুণভাবে খুশি বর তরিকুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code