এবার স্পা সেন্টারে অভিযান; ভিতরে চলছে যৌনবাণিজ্য!

প্রকাশিত: ১:৫৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৯

এবার স্পা সেন্টারে অভিযান; ভিতরে চলছে যৌনবাণিজ্য!

Manual3 Ad Code

অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রাজধানীর গুলশান-১ নম্বরের নাভানা টাওয়ারের অভিযানে তিনটি স্পা সেন্টার থেকে ১৬ জন নারীসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ওই টাওয়ারের ১৯তলার ‘লাইফ স্টাইল স্পা’ নামক একটি স্পা সেন্টারে এই অভিযান চালানো হয়।

Manual4 Ad Code

গুলশান জোনের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী জানান, অভিযানে ১৯, ২০ ও ২১ তলার তিনটি স্পা সেন্টার থেকে ১৬ জন নারী এবং তিন জন পুরুষকে আটক করা হয়েছে। স্পার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড ও অবৈধ ব্যবসার অভিযোগে এখানে অভিযান চালানো হয়।

Manual3 Ad Code

তিনি বলেন, আমাদের কাছে অভিযোগ আছে সেখানে স্পার পাশাপাশি অসামাজিক কার্যক্রম পরিচালনা হয়। এ অভিযোগ ক্ষতিয়ে দেখতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

রাজধানীতে স্পার নামে অশ্লীলতা, অসামাজিক কার্যকলাপের এ রকম আরও অনেক অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানগুলো নিজেদের ফেসবুক পেজে স্পন্সর বিজ্ঞাপন দিয়ে তাদের প্রচারণা করে থাকে।

Manual1 Ad Code

একাধিক নির্ভরযোগ্য সূত্র বলছে, সিটি করপোরেশন থেকে ট্রেড লাইসেন্স নিয়ে স্পা, ফিটনেস ও থেরাপি সেন্টার খুলে এর আড়ালে চালানো হয় রমরমা মাদক ও দেহব্যবসা।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code