শাহজালালে বিমানযাত্রীর পায়ুপথে ৪০ লাখ টাকার স্বর্ণ

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৯

শাহজালালে বিমানযাত্রীর পায়ুপথে ৪০ লাখ টাকার স্বর্ণ

Manual3 Ad Code

ঢাকা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে আবদুল আজিজ নামে এক যাত্রীর পায়ুপথ থেকে স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

Manual2 Ad Code

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাতে ওই ব্যক্তির কাছ থেকে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

Manual2 Ad Code

স্বর্ণের বার উদ্ধারের বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুল্ক গোয়েন্দা জানায়, গোয়েন্দাদের কাছে তথ্য ছিল ওই ফ্লাইটে আসা এক যাত্রীর মাধ্যমে স্বর্ণ চোরাচালান করা হবে। সে অনুযায়ী শুল্ক গোয়েন্দা নজরদারি শুরু করে।

শুল্ক গোয়েন্দা আরও জানায়, তখন আব্দুল আজিজ শাহজালালের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার কাছে স্বর্ণ আছে কি না জানতে চাওয়া হয়। তিনি অস্বীকার করলে দেহ তল্লাশি করে কিছু না পেয়ে তাকে গ্রিন চ্যানেলের আর্চওয়েতে নেওয়া হয়। সেখানে তার শরীরে ধাতব বস্তুর অস্তিত্ব ধরা পড়ে।

Manual6 Ad Code

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আবদুল আজিজ মলদ্বারে স্বর্ণ থাকার কথা স্বীকার করেন। পরে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মোট ওজন ৬৯৮ গ্রাম। এই স্বর্ণের দাম প্রায় ৪০ লাখ টাকা।

ওই যাত্রীর কাছ থেকে ৬টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে বলে জানায় শুল্ক গোয়েন্দা।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code