মহিলা ভাইস চেয়ারম্যান হলেন তৃতীয় লিঙ্গের পিংকি খাতুন

প্রকাশিত: ২:৩৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৯

মহিলা ভাইস চেয়ারম্যান হলেন তৃতীয় লিঙ্গের পিংকি খাতুন

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন তৃতীয় লিঙ্গের পিংকি খাতুন। তিনি বাংলাদেশের প্রথম তৃতীয় লিঙ্গের ভাইস চেয়ারম্যান।

 

Manual7 Ad Code

বিজয়ী হওয়ার ক্ষেত্রে পিংকি ১২৮৮০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুবিনা খাতুন পেয়েছেন ১২১৩৯ ভোট। কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের সোয়াদি গ্রামের নওয়াব আলীর সন্তান পিংকি খাতুন।

 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হওয়ার পর নিজের অভিব্যক্তি জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমি তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে নির্বাচনে অংশ নিয়েছিলাম। সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চাই আমি। এছাড়া আমাদের সমাজে যেসব বৈষম্য রয়েছে সেগুলো দূর করতে কাজ করব।’

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

উল্লেখ্য, পিংকি খাতুন গত ৩ বছর ধরে কোটচাঁদপুর উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code