এবার ফরিদপুরে ঘুমন্ত ছেলেকে হত্যা করলো পাষণ্ড বাবা!

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৯

এবার ফরিদপুরে ঘুমন্ত ছেলেকে হত্যা করলো পাষণ্ড বাবা!

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক : সুনামগঞ্জের পর এবার ফরিদপুরে ঘুমন্ত শিশু সন্তানকে তুলে নিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। নিহত শিশুর নাম রহমত প্রমানিক (৩) এবং অভিযুক্ত বাবার নাম হানিফ প্রমানিক।

 

Manual7 Ad Code

শুক্রবার (১৮ অক্টোবর) জেলার সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের চাদঁপুর গ্রামে এই হত্যার ঘটনা ঘটে। পুলিশ ওই গ্রামের বাড়ীর পাশে ধান ক্ষেত থেকে শিশুটির লাশ উদ্ধার করেছে।

 

Manual8 Ad Code

শিশুটির মা স্বপ্না আক্তার বলেন, বেশ কিছুদিন ধরে সন্তানটি নিয়ে গন্ডগোল চলছিল। সন্তানকে আমার স্বামী স্বীকার করছিল না।

 

Manual4 Ad Code

শিশুটির মা বলেন, গতকাল আমি আমার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি আসি। এরপর থেকে সে আমার সাথে গন্ডগোল শুরু করে। রাত ৯টার দিকে আমি ঘুম থেকে জেগে দেখি আমার সন্তান নেই। এরপর অনেক খোঁজাখুঁজি করে বাড়ির পাশে ধান ক্ষেতের ভিতর আমার সন্তানের লাশ পাই। পরে পুলিশ কে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে আমার স্বামী পলাতক রয়েছে।

 

সদরপুর থানার অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমান জানান, খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

Manual2 Ad Code

 

তিনি বলেন, নিহতের মা আজ সকালে তার স্বামীকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে।

 

আমরা তাকে আটকের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাকে গ্রেফতারের জন্য ইতিমধ্যে মাঠে নেমেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code