ঘুষ গ্রহণকালে ধরা পড়লেন সাব-রেজিস্ট্রারসহ ২

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৯

ঘুষ গ্রহণকালে ধরা পড়লেন সাব-রেজিস্ট্রারসহ ২

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ঘুষ গ্রহণকালে কুষ্টিয়া সদর সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ এবং অফিস সহকারী রফিকুল ইসলাম মুকুল দুদকের অভিযানে হাতনাতে আটক হয়েছেন।

 

বৃহষ্পতিবার (০৭ নভেম্বর) দুপুর ১টায় শুরু হয়ে ঘণ্টাব্যাপী চলা এ অভিযান আটকদের তল্লাশি চালিয়ে ঘুষের এক লাখ ৪ হাজার ৪০০ টাকা উদ্ধার করেছে দুদকের অভিযানিক দল।

Manual1 Ad Code

 

এসময় সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম শীল, কুষ্টিয়া মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ নাসির উদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

দুদকের উপ-পরিচালক মো. যাকারিয়া সংবাদ মাধ্যমকে বলেন, বৃহস্পতিবার সকালে আমাদের কাছে সংবাদ আসে যে সদর সাব-রেজিস্ট্রি অফিসে বিভিন্ন গ্রাহকদের কাছ থেকে অবৈধভাবে অতিরিক্ত টাকা নেয়া হচ্ছে। বিষয়টি দুদক সদর দপ্তরকে অবহিত পূর্বক অভিযানের অনুমতি প্রাপ্তি সাপেক্ষে এখানে অভিযানকালে সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ ও অফিস সহকারী রফিকুল ইসলাম মুকুলকে ঘুষের টাকাসহ হাতে নাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code