সিলেট ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৯
সুরমা মেইল ডেস্ক : অফিসে বসেই সরকারি কর্মকর্তার মাদক সেবনের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানা গেছে ওই কর্মকর্তার নাম সমীর কুমার চক্রবর্তী। তিনি ময়মনসিংহের ফুলপুর উপজেলার সহকারী ভূমি কমিশনার কার্যালয়ের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি নিয়ে বিব্রত উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
ফুলপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন পর্যায়ে জানানো হয়েছে, ওই কর্মকর্তাকে প্রত্যাহার করে এসএ শাখায় সংযুক্ত করা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত সমীর চক্রবর্তী সরকারি অফিসে বসেই মাদক গ্রহণ করছেন। অন্য একজন তাকে সহযোগিতা করছেন। তবে তার পরিচয় পাওয়া যায় নি।
তবে ভিডিওটি কবে ধারণ করা হয়েছে তা জানা যায়নি। তার ইয়াবা সেবনের ১৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে সমীর কুমার চক্রবর্তীর বিরুদ্ধে ইয়াবা সেবনসহ বিভিন্ন দুর্নীতির কথা সেবাপ্রার্থীদের মুখে শোনা যাচ্ছিল। অবশেষে ভিডিওটির মাধ্যমে তা প্রমাণিত হলো।
এ বিষয়ে সমীর চক্রবর্তীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, ইয়াবা সেবনের ভিডিওটি আমরা হাতে পেয়েছি। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি