সিলেট ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৯
সুরমা মেইল ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের বোয়ালিয়া এলাকা থেকে ১০ কেজি হেরোইনসহ এক যবুককে গ্রেপ্তার করেছেন র্যাব-৫ এর সদস্যরা।
সোমাবার (০২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাউন্সিল বাজার থেকে আব্দুল আলীমকে হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যবুক চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার তাতীপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দীন শেখের ছেলে।
রাজশাহী র্যাব-৫ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহ্ফুজুর রহমান রাতে গণমাধ্যমকে জানান, গোপন সংবাদে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্বজল কুমার সরকারের নেতৃত্বে একটি দল গোমস্তাপুর বোয়ালিয়া রাস্তার বিভিন্ন পয়েন্টে অভিযান চালায়। রাত সাড়ে ৮টার দিকে কাউন্সিল বাজার এলাকায় একটি ইজিবাইকে করে দুইজন এলে তাদের সহেন্দজনকভাবে চ্যালেঞ্জ করে র্যাবের সদস্যরা।
এ সময় একজন পালিয়ে গেলেও আব্দুল আলীমকে ইজিবাইকসহ র্যাব সদস্যরা আটক করে। পরে ওই ইজিবাইকে থাকা টমেটোভর্তি প্লাস্টিকের ক্যারেট তল্লাশি চালিয়ে ১০ কেজি হেরোইন পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১০ কোটি টাকা।
তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলীম জানায়, সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার জড়িত। তার বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মামলা করা হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি