ইলিশভর্তি বাক্সে ১১ হাজার ইয়াবা, ৪ কারবারী আটক

প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৯

ইলিশভর্তি বাক্সে ১১ হাজার ইয়াবা, ৪ কারবারী আটক

Manual7 Ad Code

মেইল ডেস্ক : কক্সবাজার থেকে ইলিশ মাছ ভর্তি বাক্সে অভিনব কায়দায় আনা ১১ হাজার পিস ইয়াবাসহ চার জন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-২।

 

শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর শনিরআখড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

Manual7 Ad Code

আটককৃতরা হলেন- আবেদ হোসেন (৩৬), মিজান (২৯), বাপ্পি (৩৫) ও শাহেদ (৩৫)।

Manual1 Ad Code

 

র‌্যাব-২ এর সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার এসপি মো. মহিউদ্দিন ফারুকী বলেন, কক্সবাজার থেকে ইয়াবা আসার গোপন তথ্যে শনির আখাড়ায় অভিযানটি চালানো হয়। এ সময় ওই চার জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

 

Manual6 Ad Code

ইয়াবা ছাড়াও তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির ১ হাজার ৮শ’ টাকা, ৬টি মোবাইল ফোনসেট, ১২টি সিম কার্ড, একটি কক শিট ও ৪টি চ্যানেল বক্স জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Manual5 Ad Code

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, আইনশৃক্সক্ষলা বাহিনীকে ফাঁকি দিতেই অভিনব পন্থায় ইয়াবাগুলো কক্সবাজার থেকে ঢাকায় নিয়ে এসেছেন। তারা রাজধানীসহ আশপাশের এলাকায় পাইকারী ও খুচরা মূল্যে ইয়াবা বিক্রি করে থাকেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code