সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০২০
ঝিনাইদ, নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।
মারা যাওয়া শরিফুল ইসলাম ঝিনাইদহ ট্রাফিক পুলিশের টাউন ইন্সপেক্টর ছিলেন। তিনি মাগুরার জেলার শ্রীপুর উপজেলার বদনপুর গ্রামের দলিল উদ্দীন বিশ্বাসের ছেলে।
ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ পার্থ বিশ্বাস জানান, ঝিনাইদহ পুলিশের টাউন সাব ইন্সপেক্টর মো. শরিফুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে গত ৯ জুলাই ঝিনাইদহ কোভিড হাসপাতালে (শিশু হাসপাতাল) ভর্তি হন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।
Design and developed by ওয়েব হোম বিডি