নেত্রকোনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১০

প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০

নেত্রকোনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১০

Manual5 Ad Code

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় বালুবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের জমজম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে নেত্রকোনার উদ্দেশে (ঢাকা মেট্রো -ব ১৪৩৮৭২) যাত্রীবাহী বাসটি আনুমানিক ৪০ থেকে ৪৫ জন যাত্রী নিয়ে সকালে ছেড়ে আসে।

 

এদিকে নেত্রকোনার দুর্গাপুর সোমেশ্বরী নদী থেকে বালুবোঝাই (ঢাকা মেট্রো ট ১৪১২০৭) একটি ট্রাক ছেড়ে যায় ময়মনসিংহের দিকে। সকালে সাড়ে ৬টার দিকে পূর্বধলা উপজেলার জালশুকা এলাকায় পৌঁছতেই দু’টোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসচালকসহ অন্তত বাসের ১০ যাত্রী আহত হন। এদের মধ্যে বাসের চালকের অবস্থা গুরুতর।

 

Manual4 Ad Code

আহতদের বেশির ভাগ সিট না পেয়ে বাসে দাঁড়িয়ে আসছিলেন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

 

Manual5 Ad Code

শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মঞ্জুরুল ইলাহি জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code