শিক্ষার্থীকে ধর্ষণ: দিহানের বাড়ির দারোয়ান আটক

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২১

শিক্ষার্থীকে ধর্ষণ: দিহানের বাড়ির দারোয়ান আটক

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক : রাজধানীর মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী আনুশকা নুর আমিনকে ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া ইফতেখার ফারদিন দিহানের কলাবাগান বাসার দারোয়ানকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন বলে জানা যায়। আটক দারোয়ানের নাম দুলাল।

Manual1 Ad Code

 

সোমবার (১১ জানুয়ারি) দুপুরে তাকে আটক করা হয়।

 

ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার মো. সাজ্জাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার বিষয়ে দারোয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য কলাবাগান থানা পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

গত ৭ জানুয়ারি রাজধানীর কলাবাগানে বন্ধু ইফতেখার ফারদিন দিহানের বাসায় গিয়ে মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী আনুশকা নূর আমিন মারা যান। ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণ হলে দিহান তার বন্ধুদের ডেকে তাদের সহযোগিতায় আনুশকাকে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যান। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় ওই দিনই মেয়েকে ধর্ষণের পর হত্যার অভিযোগে শুধুমাত্র দিহানকে আসামি করে মামলা করেন মেয়েটির বাবা মো. আল-আমিন। পরে হাসপাতাল থেকেই দিহান ও তার তিন বন্ধুকে কলাবাগান থানা পুলিশ আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে বাকি তিনজনকে ছেড়ে দিয়ে দিহানকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code