রশিতে ঝুলছিল পরকীয়া প্রেমিক-প্রেমিকার লাশ

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২১

রশিতে ঝুলছিল পরকীয়া প্রেমিক-প্রেমিকার লাশ

Manual5 Ad Code

ছবি প্রতীকী

 

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক : সাতক্ষীরার কলারোয়ায় একই রশিতে ঝুলন্ত গৃহবধূ ও যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরকীয়া বা অন্য কোনো ঘটনায় তাদের হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে বলে ধারণা স্থানীয়দের।

 

Manual1 Ad Code

রোববার (০৭ ফেব্রুয়ারি) সকালে কলারোয়া পৌর শহরের শ্রীপতিপুর গ্রামের কলাগাছি মোড়ে একটি আমগাছ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

 

গৃহবধূর নাম ফাতেমা খাতুন। তিনি কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামের হাছানের স্ত্রী। যুবকের নাম করিম। তার বাড়ি জেলার শ্যামনগর উপজেলার ধুমঘগ্রামে।

Manual2 Ad Code

 

স্থানীয়রা জানায়, সকালে গাছের সঙ্গে লাশ দুটি ঝুলতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

 

কলারোয়া থানার ওসি মীর খাইরুল কবির জানান, গৃহবধূর মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে।

Manual3 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code