সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২১
সুরমা মেইল ডেস্ক : ঝিনাইদহের শৈলকুপায় প্রাইভেটকারের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই নারীসহ তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। বুধবার (২৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার দুধসর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তহুরা বেগম (৪০), রেনু বেগম (৩৫)। অপরজনের নাম পাওয়া যায়নি। নিহত তহুরা বেগম শৈলকুপা উপজেলা ফুলহরি গ্রামের ফজলুর রহমানের স্ত্রী।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ওইদিন দুপুরে একটি প্রাইভেটকার বগুড়া থেকে খুলনার দিয়ে যাচ্ছিলো। পথে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর এলাকায় পৌঁছালে একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পথে আরো দুইজন নিহত হন। এসময় আরো ছয়জন আহত হয়েছেন।
শৈলকুপা ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার আক্কাস আলী জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি