সড়কে ঝড়ল নারীসহ ৪ জনের প্রাণ, আহত ১৫

প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২১

সড়কে ঝড়ল নারীসহ ৪ জনের প্রাণ, আহত ১৫

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক : মাগুরা-যশোর সড়কের শালিখার রামকান্তপুর এলাকায় বাস খাদে পড়ে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

 

Manual2 Ad Code

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বাসের হেলপার মামুন হোসেন। বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ গ্রামে। দুই নারী নাজমা খাতুন ও সহিরুন বেগম। নাজমা খাতুন শালিখার আনসার সর্দারের মেয়ে। সহিরুন বেগম শালিখার দীঘল গ্রামের তারিক বিশ্বাসের স্ত্রী।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

শালিখা থানার ওসি (তদন্ত) বিশারুল ইসলাম জানান, যশোর থেকে মাগুরাগামী বিসমিল্লাহ পরিবহনের বাসটি দুপুর ৩টার দিকে ঘটনাস্থল রামকান্তপুর এসে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। খবর পেয়ে শালিখা থানা পুলিশসহ মাগুরা, শালিখা ও যশোরের ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেন। এ সময় চারজনের মরদেহ উদ্ধার হয়। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual7 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code