সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২১
সুরমা মেইল ডেস্ক :
খুলনার একটি আবাসিক হোটেলে প্রবেশ করে মেয়ের সামনে মাকে ধর্ষণের অভিযোগ উঠেছে সদর থানার গোয়েন্দা উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বুধবার (০৮ ডিসেম্বর) ভোররাতে গোয়েন্দা শাখার (ডিবি) এসআই জাহাঙ্গীরকে আটক করা হয়। পরে খুলনা থানায় হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন তথ্যটি নিশ্চিত করেছেন।
ওসি জানান, মোংলার এক নারী তার ১১ বছরের মেয়েকে ডাক্তার দেখাতে মঙ্গলবার বিকেলে নগরীতে আসেন। সঙ্গে ছিলেন ওই নারীর ভাগনেও। ডাক্তারের সিরিয়াল না পেয়ে তারা রাতে থাকার জন্য সুন্দরবন হোটেলের দুটি কক্ষ ভাড়া নেন। একটি কক্ষে ছিলেন মা-মেয়ে, আরেকটিতে ভাগনে।
রাত সোয়া ২টার দিকে এসআই জাহাঙ্গীর ওই নারীর কক্ষের দরজা ধাক্কা দিতে থাকেন। পুলিশ পরিচয় দিয়ে তিনি দরজা খুলতে বলেন। ওই নারী দরজা খুলে দিলে জাহাঙ্গীর ভেতরে ঢুকে মেয়ের সামনেই তাকে ধর্ষণ করেন। তাদের চিৎকারে ওই নারীর ভাগনে ও হোটেলের কর্মচারীরা মালিককে বিষয়টি জানান। পরে পুলিশ গিয়ে জাহাঙ্গীরকে আটক করে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার ডেপুটি কমিশনার বি এম নুরুজ্জামান জানান, ঘটনার সময় এসআই জাহাঙ্গীর মাতাল ছিল।
মামলার পর চেকআপের জন্য ওই নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
Design and developed by ওয়েব হোম বিডি