মাহেন্দ্রা-ট্রাক সংঘর্ষে ৩ মাদ্রাসা শিক্ষার্থী নিহত

প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ৯, ২০২২

মাহেন্দ্রা-ট্রাক সংঘর্ষে ৩ মাদ্রাসা শিক্ষার্থী নিহত

Manual8 Ad Code

ছবি : সংগৃহীত


সুরমা মেইল ডেস্ক :
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মাহেন্দ্রা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন মাদ্রাসা শিক্ষার্থী নিহত ও চারজন আহত হয়েছেন।

 

শনিবার (০৮ জানুয়ারি) রাত ১২টার পরে খুলনা-মোংলা মহাসড়কের উপজেলার কাটাখালী মুনস্টার জুটমিলের সামনে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং একজনকে ঢাকায় নেওয়া হয়েছে।

 

নিহতরা হলেন- বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর কওমি মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ আব্দুল্লাহ, আব্দুল গফুর ও সালাহউদ্দীন।

Manual4 Ad Code

 

এদের মধ্যে আব্দুল্লাহ সদর উপজেলার রনজিতপুর এলাকার মো. হোসাইনের ছেলে। গফুরের বাড়ি রামপালের ঝনঝনিয়ায় আর সালাহউদ্দীনের বাড়ি সাতক্ষীরা জেলায়। তারা সবাই হাকিমপুর কওমি মাদ্রাসার ছাত্র ছিলেন।

Manual5 Ad Code

 

হাকিমপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মাবুদ বলেন, শিক্ষার্থীরা খুলনা আলিয়া কামিল মাদ্রাসায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে অংশগ্রহণ শেষে মাদ্রাসায় ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার ট্রাকের সঙ্গে যাত্রীবাহী মাহেন্দ্রার মুখোমুখি ধাক্কা লাগে।

Manual8 Ad Code

 

কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী বলেন, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে কাটাখালী হাইওয়ে থানায় থাকায় রাখা হয়েছে। আহতদের উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তবে ডাম্পার ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে জব্দ করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code