টানা দ্বিতীয় জয় বাংলাদেশ নারী দলের

প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২২

টানা দ্বিতীয় জয় বাংলাদেশ নারী দলের

Manual5 Ad Code

খেলাধুলা ডেস্ক :
কমনওয়েল গেমস বাছাইয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বুধবার (১৯ জানুয়ারি) কুয়ালালামপুরের কিনারা একাডেমি ওভালে কেনিয়ার বিপক্ষে ৮০ রানের বিশাল জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল।

Manual4 Ad Code

 

এ জয়ের পর ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বাংলাদেশের মেয়েরা। এক ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে শ্রীলঙ্কা।

 

এদিন টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১২৫ রান তুলেছিলো বাংলাদেশের মেয়েরা। যদিও একটা সময় বেশ চাপেই ছিলো তারা। ওপেনার মুরশিদা খাতুন ১৯ বলে ২৬ করলেও টপঅর্ডারের বাকি পাঁচ ব্যাটারের কেউ দশের ঘরও ছুঁতে পারেননি।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

একটা পর্যায়ে ৫০ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সেখান থেকে সালমা খাতুন আর রিতু মনির দারুণ এক জুটিতে লড়াকু সংগ্রহ দাঁড় করায় লাল-সবুজ জার্সিধারীরা। সালমা ৩২ বলে ৩৩ আর রিতু ৩৪ বলে খেলেন ৩৯ রানের হার না মানা ইনিংস।

 

জবাব দিতে নেমে কখনই ম্যাচে ছিলো না কেনিয়া। পাঁচ নম্বরে নামা শারুন জুমার ২০ বলে ২৪ রানের ইনিংস বাদ দিলে আর কোনো ব্যাটার দাঁড়াতে পারেননি বাংলাদেশি বোলারদের সামনে। ১২.৪ ওভারেই ৪৫ রানে অলআউট হয় কেনিয়া।

 

বাংলাদেশি বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার মাত্র ১২ রান খরচায় ৫টি উইকেট শিকার করেন। ফলে ম্যাচসেরার পুরস্কারটিও উঠেছে তারই হাতে।

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code