ট্রাকের পিছনে ঢুকে গেলো প্রাইভেটকার, নিহত ৩

প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২২

ট্রাকের পিছনে ঢুকে গেলো প্রাইভেটকার, নিহত ৩

Manual5 Ad Code

ছবি : সংগৃহীত


সুরমা মেইল ডেস্ক :
ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। রোববার (৩০ জানুয়ারি) রাত ৮টার কিছুক্ষণ পর একটি প্রাইভেটকার ও ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

Manual6 Ad Code

 

নিহতরা হলেন- ফরিদপুর জেলার মাচ্চর ইউনিয়নের খলিলপুর বাজারের সভাপতি মো. কামরুজ্জামান মিঠু (৪০) এবং প্রাইভেটকার চালক মাসুদ মৌলভী (৪৫)। দুর্ঘটনায় নিহত আরেক জনের পরিচয় জানা যায়নি।

 

এ ঘটনায় প্রাইভেটকারের আরো দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের রাজবাড়ী সদর হাসপাতাল ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

 

Manual5 Ad Code

পুলিশ ও স্থানীয়রা বলেন, রোববার রাত আটটার কিছুক্ষণ পর গোয়ালন্দ মোড় থেকে একটি ট্রাক ফরিদপুর যাওয়ার সময় বসন্তপুরের রেলক্রসিং এলাকায় স্পিড ব্রেকারের কাছে হঠাৎ ব্রেক করে। পেছন থেকে ফরিদপুরগামী একটি প্রাইভেটকার স্পিড ব্রেকারের কাছে ঐ ট্রাকের নিচে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।

Manual5 Ad Code

 

আহলাদীপুর হাইওয়ে পুলিশ জানায়, ঘটনাস্থলে তিনজন মারা যায়। নিহতদের মরদেহ উদ্ধার করে আহলাদীপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে।

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code