হেরেও ইউসিএলের শেষ আটে লিভারপুল

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২২

হেরেও ইউসিএলের শেষ আটে লিভারপুল

Manual1 Ad Code

খেলাধুলা ডেস্ক :
ইন্টার মিলানের কাছে চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগে ১-০ ব্যবধানে হেরেছে লিভারপুল। তবে প্রথম লেগে ২-০ ব্যবধানে জয়ের ফলে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আটে জায়গা করে নিয়েছে অল রেডরা।

 

Manual5 Ad Code

অ্যানফিল্ডে ম্যাচের শুরুতে দুই দলই খেলছিল ছন্নছাড়া ফুটবল। যদিও স্বাগতিক লিভারপুল বল দখলে রাখছিল বেশি। সুযোগমতো আক্রমণে উঠছিল দলটি। তবে ভাগ্য লিভারপুলের পক্ষে ছিল না। ম্যাচের ৩০তম মিনিটের মাথায় জোয়েল মাতিপের হেড ক্রসবারে লেগে ফিরে যায়।

Manual3 Ad Code

 

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও লিভারপুলের এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট। অল রেডদের স্ট্রাইকার মোহাম্মদ সালাহ ইন্টার গোলরক্ষকের সঙ্গে ওয়ান টু ওয়ানে পরাস্ত করলেও বল পোস্টে লেগে ফিরে যায়।

 

ম্যাচের ৬১তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে জাল খুঁজে নিয়ে ম্যাচ জমিয়ে তোলেন মার্টিনেজ। তবে এর দুই মিনিট পরে ইন্টারের আরেক স্ট্রাইকার অ্যালেক্সিস সানচেজ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ব্যাকফুটে চলে যায় অতিথিরা।

Manual7 Ad Code

 

ম্যাচের বাকি সময় দশজন নিয়ে খেলা ইন্টারের ওপর আক্রমণের চাপ বাড়ায় ইয়ুর্গেন ক্লপের দল। তবে ম্যাচে সমতায় ফেরার পথে লিভারপুলদের আবারও বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট। ৭৭তম মিনিটে সালাহর আরেকটি শট পোস্টে ফিরে যায়।

 

Manual4 Ad Code

ম্যাচে হারলেও অবশ্য শেষ পর্যন্ত কোয়ার্টারে ওঠার আনন্দ নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।

 

সর্বশেষ তিনবার চ্যাম্পিয়নস লিগ খেলতে এসেই নক আউট স্টেজে বাদ পড়লো ইন্টার। ২০১০-১১ মৌসুমে কোয়ার্টারে খেললেও ২০১১-১২ এবং এই আসরে শেষ ষোলো থেকে বিদায় নিল দলটি।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code