অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২২

অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক :
বাংলা নাট্য জগৎতের জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ (৭৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৮ জুলাই) সকালে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

 

তিনি বলেন, অনেকদিন ধরেই তিনি অসুস্থ। আজ সকালে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে মারা যান তিনি। ১৯৪৭ সালে জন্ম নেওয়া এই জনপ্রিয় অভিনেত্রী অভিনয় শুরু করেন মাত্র চার বছর বয়স থেকে। ক্যারিয়ারের শুরুতে শর্মিলী আহমেদ ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী।

Manual6 Ad Code

 

পরবর্তীতে ছোট পর্দায় মা, দাদি কিংবা ভাবির চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেন। এ পর্যন্ত প্রায় ৪০০ নাটক ও দেড়শ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয় জীবনে মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।

 

এদিকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে গুণী অভিনেত্রী শর্মিলা আহমেদকে। এমন সিদ্ধান্তই জানিয়েছে তার পরিবার। শর্মিলী আহমেদের বোন অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি জানিয়েছেন, তার বোনের জানাজা জোহরের নামাজের পর অনুষ্ঠিত হবে রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টর মসজিদ প্রাঙ্গণে। এরপর তার মরদেহ রাখা হবে উত্তরার বাসায়। সেখানে ঘণ্টা দুয়েক রাখা হবে আত্মীয়-স্বজনদের দেখার জন্য।

 

Manual4 Ad Code

বাদ আসর বনানী কবরস্থানে দাফন করা হবে শর্মিলী আহমেদকে। স্বামী রকিবউদ্দিন আহমেদের কবরের পাশেই তাকে সমাহিত করা হবে বলে জানিয়েছেন বোন জলি। উল্লেখ্য, শর্মিলী আহমেদের আসল নাম মাজেদা মল্লিক। অনেকদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। শুক্রবার (৮ জুলাই) সকালে তার অবস্থার আশঙ্কাজনকভাবে অবনতি হয়। তাৎক্ষনিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code