মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২২

মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

Manual3 Ad Code

খেলাধুলা ডেস্ক :
মেয়েদের কোপা আমেরিকায় রাতে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। একই প্রতিযোগিতায় ভোরে পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা। কলম্বিয়ার এস্তাদিও সেন্তেনারিওতে স্টেডিয়ামে মঙ্গলবার দিবাগত রাত ৩টায় মাঠে নামবে ব্রাজিলের মেয়েরা।

Manual8 Ad Code

 

একই স্টেডিয়ামে ভোর ৬টায় পেরুর মোকাবেলায় মাঠে নামবে জয়ের সন্ধানে থাকা আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের কাছেই হেরেছিল আলবিসেলেস্তেরা।

 

কনমেবল অঞ্চলের ১০ দেশ দুটি গ্রুপে সমান ভাগে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় নেমেছে। ‘বি’ গ্রুপে এক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে ব্রাজিল। প্রথম ম্যাচে উরুগুয়েকে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থান দখলে নিয়েছে ভেনেজুয়েলা।

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

মেয়েদের কোপায় আট আসরের মধ্যে সাতটি শিরোপাই দখলে নিয়েছে ব্রাজিল। বাকি শিরোপাটি ২০০৬ সালে নিজেদের করে নেয় আর্জেন্টিনা।

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code