সিলেট ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২২
বিনোদন ডেস্ক :
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা বিয়ে আবারো করেছেন। পাত্র আশফাকুর রহমান রবিন। দেশের একটি বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানে তিনি বিপণন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। রবিন লেখাপড়া করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। তিনি সেখান থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন।
গত ২৭ মে পূর্ণিমা ও পাত্র রবিনের দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বর্তমানে তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় একত্রে বসবাস করছেন। বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে গণমাধ্যমকে বিয়ের খবরটি নিশ্চিত করেন পূর্ণিমা।
পূর্ণিমার এমন সুখবরে যাদের মন খারাপ, তাদের জন্য খবর- নায়িকার প্রথম প্রেম সালমান খান। তার ‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমা দেখে মুগ্ধ হয়েছিলেন। তার পরেই তার প্রেমে পড়ে যান। দেশীয় গণমাধ্যমে পূর্ণিমা নিজেই এ কথা জানিয়েছিলেন।
বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা আশফাকুর রহমান রবিনের সঙ্গে গত ২৭ মে ফের বিয়ের পিঁড়িতে বসেছেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। এ খবর নায়িকা জানিয়েছেন দুমাস পর।
এরআগে ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদ নামের একজনকে বিয়ে করেন পূর্ণিমা। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি প্রথম কন্যাসন্তানের মা হন। তার মেয়ের নাম আরশিয়া উমাইজা।
Design and developed by ওয়েব হোম বিডি