গায়ক আকবর আর নেই

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২২

গায়ক আকবর আর নেই

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক :
জনপ্রিয় কণ্ঠশিল্পী আকবর আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আকবরের স্ত্রী কানিজ ফাতেমা।

Manual2 Ad Code

 

দীর্ঘদিন ধরে অসুস্থ আকবরের চিকিৎসা বারডেম হাসপাতালে চলছিল। সেখানে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আকবর দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মাঝে কয়েক মাস সুস্থ থাকলেও গত ১৪ সেপ্টেম্বর ফের অসুস্থ হয়ে পড়েন তিনি।

 

Manual3 Ad Code

‘তোমার হাত পাখার বাতাসে’ গানটি গেয়ে মাত করেছিলেন রিকশা চালক আকবর। ইত্যাদির মাধ্যমে উঠে আসা এই শিল্পী রাতারাতি পরিচিতি পেয়ে যান। সেই সময়টা বেশ ভালোই কাটছিল তার। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে জীবনের শেষ সময়ে অর্থনৈতিক সংকটে পড়েন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকবরকে চিকিৎসার জন্য ২০ লাখ টাকা (সঞ্চয়ী পত্র) অনুদান দিয়েছিলেন।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code