পিকআপ-ভ্যান সংঘর্ষে শিশুসহ নিহত ৪

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, মে ৪, ২০২৩

পিকআপ-ভ্যান সংঘর্ষে শিশুসহ নিহত ৪

Manual4 Ad Code

সুরমামেইল ডেস্ক :
ঝিনাইদহের কোটচাঁদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় ভ্যানযাত্রী ২ শিশুসহ চার জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন। বৃহস্পতিবার (০৪ মে) দুপুর ১২টার দিকে কাশিপুর পৌর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- ভ্যানচালক সলেমান হোসেন (৬৫), ১৫ মাস বয়সী রাফান, খুকুমনি (৭) এবং একজন পথচারী। নিহত পথচারীর নাম-পরিচয় জানা যায়নি। সলেমান হোসেন কালীগঞ্জ উপজেলার শাহপুর ঘিঘাটি এলাকার বাসিন্দা। রাফান এলাঙ্গী এলাকার রুবেল হোসেনের ছেলে এবং তার মা রিমা খাতুন (২৫) তাকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিল। খুকুমনি রাফানের মামাতো বোন। এ দুর্ঘটনায় রিমা খাতুনও আহত হয়েছেন।

 

Manual2 Ad Code

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন বলেন, দুর্ঘটনার শিকার ৩ জনকে কোটচাদপুর হাসপাতালে মৃত ঘোষণা করা হয় এবং একজনকে যশোর হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। এই ঘটনায় পিকআপটি জব্দ করা হয়েছে।

Manual1 Ad Code

 

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এস এম রমিজ উদ্দিন বলেন, হাসপাতালে ৩ জনের মরদেহ এসেছে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। আহত ৫ জনের মধ্যে ৪ জনকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Manual1 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ডাক্তার দেখিয়ে কোটচাঁদপুর শহর থেকে এলাঙ্গী নিজ বাড়িতে ফিরছিলেন ওই শিশুর রিমা খাতুন। তারা কাশিপুর এলাকার পৌর কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানটিকে চাপা দেয়। এ সময় ভ্যানে থাকা ৭ যাত্রী ও এক পথচারী গুরুতর আহত হন। পরে তাদের মধ্যে ৪ জন নিহত হন।

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code