সুনামগঞ্জে ২৬ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ১৩

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৬

সুনামগঞ্জে ২৬ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ১৩

Manual4 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে যাচাই-বাছাই শেষে ৩৯ জনের মধ্যে ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

Manual1 Ad Code

 

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে মনোনয়র যাচাই-বাছাই করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস মিয়া।

 

তিনি বলেন, সুনামগঞ্জে নির্বাচনে অংশ নেওয়ার জন্য জমা দেওয়া ৩৯ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৩ জনের প্রার্থীতা বাতিল করা হয়েছে। একইভাবে বাকি ২৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

 

রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত ইসলামী, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস ও স্বতন্ত্রসহ ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে সুনামগঞ্জ-১ আসনে ছয়জন প্রার্থীর মধ্যে দুইজনের প্রার্থীতা বাতিল করা হয়েছে। তারা হলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রার্থী মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো: মখলেছুর রহমান। বাকিদের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে।

 

Manual1 Ad Code

সুনামগঞ্জ-২ আসনে সাতজন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ঋতেশ রঞ্জন দেবের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাকি ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

 

Manual6 Ad Code

সুনামগঞ্জ-৩ আসনে নয়জন প্রার্থীর মধ্যে চারজন প্রার্থীর মনোনয়ন ফরম অবৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমেদ, স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলী, এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলম, স্বতন্ত্র প্রার্থী মো. মাহফুজুর রহমান খালেদ (তুষার)।

 

সুনামগঞ্জ-৪ আসনে নয়জন প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা হলেন, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবিদুল হক, খেলাফত মজলিসের প্রার্থী আমিরুল হক ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি এল.ডি.পির প্রার্থী মাহফজুর রহমান।

 

এছাড়া সুনামগঞ্জ-৫ আসনে আটজন প্রার্থীর মধ্যে তিনজনের প্রার্থীতা বাতিল করা হয়েছে। তারা হলেন, জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিএনপি প্রার্থী মোহাম্মদ মুশাহিদ আলী ও স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম।


।আরও পড়ুন:

Manual7 Ad Code


(সুরমামেইল/এসডি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code