হবিগঞ্জে ১৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ১০

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৬

হবিগঞ্জে ১৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ১০

Manual4 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের চার সংসদীয় আসনে যাচাই-বাছাই শেষে ১৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ৪টি আসনে ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এরমধ্যে ১০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

Manual6 Ad Code

 

শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এ সিদ্ধান্ত জানান।

Manual4 Ad Code

 

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন-

Manual2 Ad Code

হবিগঞ্জ-১ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী কাজী তোফায়েল আহমদ।

হবিগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আফছার আহমদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ মনোনীত প্রার্থী লুকমান আহমদ তালুকদার ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মো. নোমান আহমদ সাদীক।

হবিগঞ্জ-৩ আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী মো. শাহিনুর রহমান এবং হবিগঞ্জ-৪ বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থী শাহ মো. আল আমিন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী মো. রাশেদুল ইসলাম খোকন, স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান চৌধুরী, আমার বাংলাদেশ পার্টি (এবি) প্রার্থী মোকাম্মেল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমদ সাজন।

Manual5 Ad Code

 

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।


।আরও পড়ুন:


(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code