সরকারি ক্লিনিকে গাঁজা সেবনের সময় আটক দুই ব্যক্তির কারাদণ্ড

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৬

সরকারি ক্লিনিকে গাঁজা সেবনের সময় আটক দুই ব্যক্তির কারাদণ্ড

Manual4 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার সত্যপীর ব্রিজ সংলগ্ন সরকারি বক্ষব্যাধি ক্লিনিকের ভেতরে গাঁজা সেবনের সময় দুই ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

 

Manual1 Ad Code

সোমবার (২৪ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে অভিযানটি পরিচালনা করা হয়।

 

এ সময় ঘটনাস্থল থেকে ১০৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আটকরা হলেন- পূর্ব হাজীপাড়া এলাকার মৃত মন্টু চন্দ্রের ছেলে রবীন চন্দ্র (৪৩) এবং জগন্নাথপুর এলাকার মৃত আব্দুল করিমের ছেলে মো. সিরাজুল ইসলাম (৪৫)। উভয়ের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলায়।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

পরে আটক দুই আসামির বিরুদ্ধে পৃথক দুটি মোবাইল কোর্ট মামলা দায়ের করা হয়।

Manual1 Ad Code

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান কবির প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। দুই আসামির মোট অর্থদণ্ডের পরিমাণ ১ হাজার টাকা।

 

অভিযানে প্রসিকিউশন দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন আর রশিদ ও পরিদর্শক মোহাম্মদ লুৎফর রহমান।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের অপব্যবহার ও অবৈধ মাদক সেবন-কারবার রোধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code